মেডিকেল ভর্তি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শন টিম গঠন

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২ এপ্রিল)। রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে হবে এ পরীক্ষা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য পরিদর্শন টিম গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই টিম গঠনের কথা বলা হয়েছে। কেন্দ্র পরিদর্শক টিম পরীক্ষার দিন কেন্দ্র পরিদর্শনে যাবে।

source https://www.prothomalo.com/education/admission/মেডিকেল-ভর্তি-পরীক্ষা-কেন্দ্র-পরিদর্শন-টিম-গঠন

Post a Comment

নবীনতর পূর্বতন