বগুড়ায় নারীকে হত্যায় দুই ছেলেসহ চারজনের যাবজ্জীবন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ছোট ছেলেকে ৪০ শতাংশ জমি লিখে দিয়েছিলেন সত্তর বছর বয়সী মা জোহুরা বেগম। এ কারণে মাকে হত্যা করেন বাকি দুই ছেলে। এ কাজে জড়িত ছিলেন বৃদ্ধার দুই পুত্রবধূও। এই হত্যা মামলায় বৃদ্ধার দুই ছেলে ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

source https://www.prothomalo.com/bangladesh/district/বগুড়ায়-নারীকে-হত্যায়-দুই-ছেলেসহ-চারজনের-যাবজ্জীবন

Post a Comment

নবীনতর পূর্বতন