মহানবী হযরত মোহাম্মদ (সা:) পর্ব ১

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী ১ থেকে ২০


আল্লাহ:

(১) জান্নাতের চাবি হলো – ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই’ এ সাক্ষ্য দেয়া। (আহমদ)

শব্দার্থ: ‘ইলাহ’ মানে হুকুমকর্তা, আইনদাতা, আশ্রয়দাতা, ত্রাণকর্তা, উপাস্য, প্রার্থনা শ্রবণকারী।

(২) আল্লাহ সুন্দর! তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। (সহীহ মুসলিম)

(৩) শ্রেষ্ঠ কথা চারটি :

ক) সুবহানাল্লাহ – আল্লাহ পবিত্র,

খ) আল হামদুলিল্লাহ – সমস্ত প্রশংসা আল্লাহর,

গ) লা–ইলাহা ইল্লাল্লাহ – আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই,

ঘ) আল্লাহু আকবর – আল্লাহ মহান। (সহীহ মুসলিম)

আল্লাহর অধিকার:

(৪) বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো, তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা। (সহীহ বুখারী)

ঈমান:

(৫) বলো : ‘আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি ; অতপর এ কথার উপর অটল থাকো। (সহীহ মুসলিম)

(৬) ঈমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবেনা। (তারগীব)

(৭) যে কেউ এই ঘোষণা দেবে : ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাঃ আল্লাহর রসূল’ – আল্লাহ তাকে জাহান্নামের জন্যে নিষিদ্ধ করে দেবেন।(সহীহ বুখারী)

ঈমান থাকার লক্ষণ:

(৮) তুমি মুমিন হবে তখন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে, আর মন্দ কাজ দেবে মনোকষ্ট। (আহমদ)

ইসলাম:

(৯) সব কাজের আসল কাজ হলো ‘ইসলাম’। (আহমদ)

(১০) কোনো বান্দাহ ততোক্ষণ পর্যন্ত মুসলিম হয়না, যতোক্ষণ তার মন ও যবান মুসলিম না হয়। (তাগরীব)

পবিত্রতা:

(১১) পবিত্রতা ঈমানের অর্ধেক। (সহীহ মুসলিম)

(১২) যে পূত পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পূত পবিত্র রাখেন। (সহীহ বুখারী)

সালাত:

(১৩) সালাত জান্নাতের চাবি। (আহমদ)

শব্দার্থ: সালাত – নামায। জান্নাত – বেহেশত।

(১৪ ) সালাত হলো ‘নূর’। (সহীহ মুসলিম)

(১৫) সালাত আমার চক্ষু শীতলকারী। (নাসায়ী)

(১৬) পবিত্রতা সালাতের চাবি। (আহমদ)

(১৭) সালাত মুমিনদের মি’রাজ। (মিশকাত)

শব্দার্থ: মি’রাজ মানে – উর্ধ্বে গমন করা বা আল্লাহর নৈকট্য অর্জন করা।

(১৮) যে পরিশুদ্ধ হয়না, তার সালাত হয়না। (মিশকাত)

(১৯) সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় কতে আদেশ করো। (আবু দাউদ)

(২০) কিয়ামতের দিন পয়লা হিসাব নেয়া হবে সালাতের। (তাবরানি)


Post a Comment

নবীনতর পূর্বতন