মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী ১৪২ থেকে ১৬০ পর্ব ৮

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী ১৪২ থেকে ১৬০

 

দয়া ও ভালোবাসা:

(১৪২) যারা পৃথিবীতে আছে তাদের দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। (মিশকাত)

(১৪৩) যে মানুষের প্রতি দয়া করেনা, আল্লাহ তার প্রতি দয়া করেননা। (সহীহ বুখারী)

(১৪৪) তোমরা মুমিন হবেনা যতোক্ষণ একে অপরকে ভালোবাসবেনা।

শরীরের অধিকার:

(১৪৫) তোমরা উপর তোমার শরীরের অধিকার রয়েছে। (সহীহ বুকারী)

ব্যাখ্যা: শরীরের অধিকার হলো, শরীর সুস্থ রাখা ও বিশ্রাম নেয়া।

প্রতিবেশীর অধিকার:

(১৪৬) প্রতিবেশীর প্রতি সুন্দর সহানুভূতির আচরণ করো, তবেই মুমিন হবে। (মিশকাত)

(১৪৭) সে মুমিন নয়, যে নিজে পেট পূরে খায় আর পাশেই তার প্রতিবেশী না খেয়ে থাকে। (বায়হাকী)

প্রাচুর্য:

(১৪৮) মনের প্রাচুর্যই আসল প্রাচুর্য। (সহীহ বুখারী)

(১৪৯) আল্লাহ তোমার ভাগে যা রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকো, তবেই হবে সবচেয়ে প্রাচুর্যশালী। (মিশকাত)

(১৫০) যার উদ্দেশ্য হয় পরকাল লাভ করা, আল্লাহ তার অন্তরে প্রাচুর্য দান করেন। (তিরমিযী)

জান্নাত ও জাহান্নাম:

(১৫১) জান্নাত এতই আকর্ষণীয় যে, তার আকাংখীর চোখে ঘুম আসেনা। (তিবরানী)

(১৫২) দোযখ এতোই ভয়াবহ যে, তার থকে পলায়নকারীর চেখে ঘুম আসেনা। (তিবরানী)

মনের মরিচিকা:

(১৫৩) মনের মধ্যে লোহার মতোই মরিচিকা পড়ে।। আর তা দূর করার উপায় হলো ক্ষমা প্রর্থনা করা। (বায়হাকী)

অধীনস্থ:

(১৫৪) অধীনস্থদের সাথে নিকৃষ্ট আচরণকরী জান্নাতে প্রবেশ করবেনা। (আহমদ]

মৃতদের গালি না দেয়া:

(১৫৫) মৃতদের গালি দিয়োনা।

উড়ো কথা প্রচার না করা:

(১৫৬) প্রতিটি শোনা কথা বলে বেড়ানোটাই মিথ্যাবাদী হবার জন্যে যথেষ্ট। (সহীহ মুসলিম)

মর্যাদা দান

(১৫৭) মর্যাদা অনুযায়ী মানুষকে সমাদর করো। (আবু দাউদ)

সতর্কতা:

(১৫৮) মুমিন এক পাথরে দুইবার হোঁচট খায়না। (সহীহ বুখারী)

অট্টহাসি:

(১৫৯) অধিক হাসাহাসি অন্তরকে মেরে ফেলে। (তিবরানী)

সন্তান:

(১৬০) তোমাদের সন্তানদের মর্যাদা দান করো এবং তাদের সুন্দর আচার ব্যবহার শিখাও। (ইবনে হিব্বান)

Post a Comment

নবীনতর পূর্বতন