বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ

★★ বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য

বঙ্গবন্ধু-১ (ইংরেজি: Bangabandhu-1) বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ প্রকল্প। এটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হবে।। যার উৎক্ষেপনের খরচ ৩ হাজার ২৪৩ কোটি টাকা এর মধ্যে বাংলাদেশ সরকার ১ হাজার ৫৫৫ কোটি টাকা নিজেদের তহবিল থেকে এবং বাকি ১ হাজার ৬৮৮ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে নেওয়া হয়েছে । এক্সিম ব্যাংক যুক্তরাষ্ট্র, এইচএসবিসি ফ্রান্স, জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল, সিডব্লিউজি গালফ ইন্টারন্যাশনাল অব ইউকে এবং চায়ন গ্রেটওয়াল ইন্ড্রাস্ট্রি করপোরেশন এ প্রকল্পে ঋণ দিয়েছে । ২০১৪ সালের ১৬ সেপ্টেম্বর এই উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার ৩ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প অনুমোদন করে একনেক। 

সংস্থা : মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

প্রধান কনট্রাক্টর : স্পারসো, বাংলাদেশ , স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (পরামর্শক)

বাস : স্পেসবাস ৪০০০

মিশনের ধরন : যোগাযোগ

উৎক্ষেপণ স্থান : জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার

অভিযানের ব্যাপ্তিকাল : ১৫ বছর

ভর : ১,৩০০ কেজি (২,৯০০ পাউন্ড)

ক্ষমতা : ১,৬০০ ওয়াট

উৎক্ষেপণের তারিখ : ডিসেম্বর ১৬, ২০১৭

এ স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে ৪০টি ট্রান্সপন্ডার; যার ২৬টি কেইউ ব্যান্ডের ও ১৪টি সি ব্যান্ডের। এসব ট্রান্সপন্ডারের মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। বাকিগুলো বাণিজ্যিক ভিত্তিতে ভাড়া দেয়া হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন