মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী পর্ব ১৩

মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী ২৪১ থেকে ২৬০

 

(২৪১) প্রত্যেক আদম সন্তানই অপরাধী আর তন্মধ্যে উত্তম তারাই যারা তওবা করে।

(২৪২) আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি উপকারী, জ্ঞান, কবুল হওয়ার মত আমল ও হালাল রিজিক।

(২৪৩) সংরক্ষিত উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী।

(২৪৪) তিনটি দোয়া কবুল হয় তাতে সন্দেহ নেই। পিতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া।

(২৪৫) মানুষের মধ্য থেকে সবচেয়ে জঘন্য চোর সে যে তার নামাজের অংশ চুরি করে, নামাজের রুকু সেজদাপূর্ণ করে না।

(২৪৬) বান্দা যতক্ষণ নামাজে থাকে ততক্ষণ নেকী তার মাথার উপর ঝরতে থাকে।

(২৪৭) সব থেকে উত্তম কাজ হল নামাজ তার সময় মত পড়া।

(২৪৮) যে ব্যক্তি নামাজের কথা ভুলে যায় সে তা পড়বে যখনই স্মরণ হবে।

(২৪৯) আল্লাহর নিকট অধিক প্রিয় কাজ ঠিক সময়ে নামাজ পড়া, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা।

(২৫০) যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে পিছিয়ে দিতে পারে না।

(২৫১) কিয়ামতে আল্লাহর নিকট মযাদার দিক দিয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে সে, যে নিজের এলেম দ্বারা উপকৃত হবে পারে নি।

(২৫২) কৃপণতা ও দুর্ব্যবহার-এ দু’টি স্বভাব কোন মুমিনের মধ্যে একত্রিত হতে পাওে না।

(২৫৩) যখন তোমার সত্কাজ তোমাকে আনন্দ দিবে এবং অসত কাজ তোমাকে পীড়া দিবে, তখন তুমিই প্রকৃত মোমেন।

(২৫৪) যে ব্যাক্তি কোরআনের হারামকে হালাল মনে করেছে সে কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি।

(২৫৫) তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে ও শিক্ষা দেয়।

(২৫৬) আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআনের বাহক হবে এবং রাত্রি জাগরনকারী।

(২৫৭) এই কিতাব (কোরআন) দ্বারা আল্লাহ তালা এক জাতিকে উন্নত এবং অপর জাতীকে অবনত করেন।

(২৫৮) জ্ঞান অন্বেষনে প্রয়োজনে চিন দেশেও যাও।

(২৫৯) জ্ঞান হলো কর্মের নেতা এবং কর্ম হলো জ্ঞানের অনুসারী।

(২৬০) শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পাওনা পরিশোধ কর।


Post a Comment

নবীনতর পূর্বতন