কমনওয়েলথ (Commonwealth)
★ যে সব দেশ পূর্বে বৃটিশ উপনিবেশের অন্তর্গত ছিল, সে সকল দেশের জোট- কমনওয়েলথ।
★ কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়- ১৯৪৯ সালে
★ কমনওয়েলথ এর আদি নাম- ব্রিটিশ কমনওয়েলথ অব নেশন
★ কমনওয়েলথ এর সদর দপ্তর- লন্ডনের মার্লবরো হাউজে
★ কমনওয়েলথ এর প্রধান- রাণী দ্বিতীয় এলিজাবেথ (বৃটেনের রাণী)
★ কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব- কমল শর্মা (ভারত)
★ কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন- কমলাপ্রসাদ বিশ্বেশ্বর (ত্রিনিদাদ এন্ড টোব্যাগো)
★ কমনওয়েলথ দিবস পালিত হয়- প্রতি বছর মার্চ মাসের ২য় সোমবার
★ কমনওয়েলথ এর সদস্য- ৫৪ টি
★ ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথ এর সদস্য- মোজাম্বিক ও রুয়ান্ডা
★ কমনওয়েলথের সদস্যপদ পেতে আগ্রহী- সুদান, আলজেরিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান ও ইয়েমেন (এদের মধ্যে মাদাগাস্কার ও আলজেরিয়া বৃটিশ উপনিবেশ ছিল না)
★ ব্রিটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়েও কমনওয়েলথ এর সদস্য নয়- মায়ানমার, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, মিসর, ইরাক, কুয়েত, সুদান, বাহরাইন ও জর্ডান
★ সম্প্রতি কমনওয়েলথ যে দেশটিকে বহিস্কার করে- ফিজি (৫ সেপ্টেম্বর,২০০৯)
★ ফিজিকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল- ২০০৬ সালে (পরবর্তীতে শর্ত পূরণ করতে না পারায় ২০০৯ সালে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়)
★ ফিজিকে এর আগেও একবার বহিষ্কার করা হয়েছিল- ২০০০-২০০১
★ পাকিস্তানকে কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়- ১৯৯৯ সালে
★ পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- মে, ২০০৪ সালে
★ সম্প্রতি যে দেশকে পুনরায় কমনওয়েলথ এর সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়- নাইজেরিয়া (১৯৯৯)
★ নাইজেরিয়ার সদস্যপদ বাতিল করা হয়- ১৯৯৫ সালে
★ কমনওয়েলথ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিল- পাকিস্তান ও জিম্বাবুয়ে (পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে, ১৯৭২ সালে)

একটি মন্তব্য পোস্ট করুন