মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী
শ্রেষ্ঠ আমল:
(৬১) শ্রেষ্ঠ আমল হলো, আল্লাহর জন্যে ভালোবাসা এবং আল্লাহর জন্যে ঘৃণা করা। (আবু দাউদ)
বিশ্বস্ততা:
(৬২) যার মধ্যে আমানত নেই তার ঈমান নেই। (মিশকাত)
শব্দার্থ: আমানত মানে – বিশ্বস্ততা, বিশ্বাসযোগ্যতা।
(৬৩) যে অংগীকার রক্ষা করেনা, তার ধর্ম নেই। (মিশকাত)
দুনিয়ার জীবন:
(৬৪) দুনিয়া মুমিনের জন্যে কারাগার আর কাফিরের বেহেশত। (সহীহ মুসলিম)
(৬৫)দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেনো তুমি একজন গরীব কিংবা পথিক। (সহীহ বুখারী)
(৬৬) অনাড়ম্বর জীবন যাপন ঈমানের অংশ। (আবু দাউদ)
মসজিদ:
(৬৭) পৃথিবীতে মসজিদগুলোই আল্লাহর সবচাইতে প্রিয় জায়গা। (সহীহ মুসলিম)
(৬৮) আমার জন্যে গোটা পৃথিবীকেই সিজদার জায়গা এবং পবিত্র করে দেয়া হয়েছে। (সহীহ বুখারী)
(৬৯) যে আল্লাহর উদ্দেশ্যে একটি মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার জন্যে একটি ঘর বানায়। (সহীহ বুখারী)
মুয়াজ্জিন:
(৭০) কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় সবচেয়ে লম্বা উঁচু হবে। (সহীহ মুসলিম)
নিজের জন্যে পরের জন্যে:
(৭১) নিজের জন্যে যা পছন্দ করো, অন্যদের জন্যেও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। (সহীহ মুসলিম)
(৭২) তোমাদের কেউ মুমিন হবেনা, যতোক্ষণ সে নিজের জন্যে যা পছন্দ করে, তার ভাইয়ের জন্যেও তাই পছন্দ না করবে। (সহীহ বুখারী)
আল্লাহই যথেষ্ট:
(৭৩) যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্যে আল্লাহই যথেষ্ট। (ইবনে মাজাহ)
জ্ঞানী:
(৭৪) জ্ঞানীরা নবীদের উত্তরাধিকারী। (তিরমিযী)
(৭৫) জ্ঞানবান আর দুনিয়াদার সমান নয়। (দারেমী)
(৭৬) সবচেয়ে মন্দ লোক জ্ঞানীদের মধ্যে যারা মন্দ তারা, আর সবচেয়ে ভালো লোক জ্ঞানীদের মধ্যে যারা ভালো তারা। (দারমী)
(৭৭) প্রতিটি জ্ঞান তার বাহকের জন্যে বিপদের কারণ, তবে যে সে অনুযায়ী আমল (কাজ) করে তার জন্যে নয়। (তাবরানী)
শিক্ষক:
(৭৮) আমি প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে। (মিশকাত)
(৭৯) শিক্ষাদান করো এবং সহজ করে শিখাও। (আদাবুল মুফরাদ)
সুধারণা কুধারণা:
(৮০) সুধারণা করা একটি ইবাদত। (আহমদ)
(৮১) অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো, কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা। (সহীহ বুখারী)

একটি মন্তব্য পোস্ট করুন