মহানবী হযরত মোহাম্মদ (সা:) বাণী পর্ব ১২

 মহানবী হযরত মোহাম্মদ (সা:) এর বাণী ২২১ থেকে ২৪০


 


(২২১) বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদগণের সঙ্গী হবে।


(২২২) তোমরা ক্রয়-বিক্রয়ে অধিক শপথ করা হতে সাবধান থাকবে। কেননা এতে লাভ হলেও পরে তা বিনাশ ডেকে আনে।


(২২৩) ঐ নারী ও পুরুষ অভিশপ্ত যে পুরুষ নারীর এবং যে নারী পুরুষের বেশ-ভুষা ধারণ করে।


(২২৪) দীর্ঘ দিন অনুপস্থিতির পর তোমাদের কেউ যেন রাতের অন্ধকাওে স্বীয় পরিবার পরিজনদেও কাছে হাজির না হয়।


(২২৫) তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে।


(২২৬) লোভ আলেমদের অন্তর থেকে এলেমকে বের করে দেয়।


(২২৭) তোমরা কবরসমূহের জেয়ারত হরবে, কেননা তা মৃত্যুকে স্বরণ করিয়ে দেয়।


(২২৮) দাতা ব্যক্তি আল্লাহ, বেহেশতের ও মানুষের নিকটে অথচ দোজখ হতে দূরে।


(২২৯) কৃপণ ব্যক্তি আল্লাহ হতেও দূরত্বে, বেহেস্ত হতেও দূরত্বে, অথচ দোজখের নিকটে।


(২৩০) আজান একামতের মাঝখানে দোয়া ফেরত দেয়া হয় না।


(২৩১) প্রত্যেক জিনিসেরই একটা মাজন রয়েছে, আর অন্তরের মাজন হলো আল্লাহর জিকির।


(২৩২) আনন্দ তার জন্য যার আমলনামায় ইস্তেগাফার বেশী বেশী পাওয়া যায়।


(২৩৩) প্রতারক, কৃপণ এবং যে ব্যক্তি দান করে খোটা দেয়, সে বেহেশত্ প্রবেশ করবে না।


(২৩৪) প্রত্যেক ভাল কাজই একেকটি দান।


(২৩৫) আল্লাহর নিকট দুনিয়ার স্থানসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় মসজিদসমূহ এবং সবচেয়ে ঘৃণ্য হলো বাজারসমূহ।


(২৩৬) অবস্থাপন্ন ব্যক্তির জন্য ও শক্তিমান পূর্ণাঙ্গ ব্যক্তির জন্য জাকাত লওয়া হালাল নয়।


(২৩৭) প্রত্যেক জিনিসেরই জাকাত রয়েছে, আর শরীরের জাকাত হল রোজা।


(২৩৮) সকল কাজের শ্রেষ্ঠ কাজ আল্লাহর ওয়াস্তে ভালবাসা আর আল্লাহর ওয়াস্তেই শত্রুতা করা।


(২৩৯) রসূলুল্লাহ (সঃ) নিষেধ করেছেন কবরে চুনকাম করতে, কবরের উপর ঘর তুলতে এবং তার উপর বসতে।


(২৪০) মজলুমের বদ দোয়া থেকে বেঁচে থাক, কেননা মজলুমের বদ দোয়া ও আল্লাহর মাঝে কোন আড়াল নেই।




Post a Comment

নবীনতর পূর্বতন